বাংলাদেশ সফর বাতিল করলেন মুফতি তাকি উসমানী, জানা গেল কারণ
পাকিস্তানের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও শীর্ষস্থানীয় আলেম শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানীর নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় অনুমতি ও নিরাপত্তা ছাড়পত্র না পাওয়ায় শেষ মুহূর্তে এ সিদ্ধান্ত নেওয়া হয়।শুক্রবার (২০ নভেম্বর) বাংলাভিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ।তিনি জানান, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার আপাতত মুফতি তাকি উসমানীর বাংলাদেশ সফরকে নিরাপদ মনে করছে না। এ কারণে সরকারের পক্ষ থেকে আপাতত সফর স্থগিত রাখার বিষয়ে জানানো হয়েছে। সফর স্থগিতের কারণ সম্পর্কে মুফতি মিজানুর রহমান সাঈদ বলেন, ‘সরকার এখন সেফ মনে করতেছে না। সরকারের পক্ষ থেকে নিউজ গেছে না আসার জন্য, আপাতত। আপাতত না আসার জন্য, স্থগিত রাখার জন্য সরকারের অনুমতি অনুরোধ করছে, দেশের সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে।’এদিকে, সফর স্থগিত হওয়ায় মুফতি তাকি উসমানীর বাংলাদেশ সফর নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা আপাতত কাটছে না। পরবর্তী সময়ে সফরের নতুন কোনো তারিখ নির্ধারণ করা হবে কি না, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।