ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর মুকুট জিতলেন সামানজার সাঈদ

দেশের জনপ্রিয় সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর বিজয়ী হয়েছেন সামানজার সাঈদ। রাজধানীর র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মল্লিকা হলে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে তার নাম বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।এই সাফল্যের মাধ্যমে আগামী আগস্টে ভিয়েতনামে অনুষ্ঠিতব্য ৭৫তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ অর্জন করেছেন সামানজার সাঈদ। আন্তর্জাতিক এই আসরে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নেবেন তিনি।‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প’ (এএমটিসি) আয়োজিত এবারের প্রতিযোগিতায় বিচারকদের মূল্যায়নে সামানজার সাঈদ সেরার মুকুট জয় করেন। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী এবং দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয়েছেন লাবিবা মনজুর।[BANGVIEWS-POST:1621]আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগীদের মূল্যায়নে কেবল বাহ্যিক সৌন্দর্য নয়, বুদ্ধিমত্তা, নেতৃত্বের গুণ, আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা এবং সামাজিক দায়বদ্ধতার বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।এবারের আসরের বিচারক প্যানেলে ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ শিরিন আক্তার শিলা, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯ রাফা নানজীবা তোরসা, হেরিটেজ টেক্সটাইল বিশেষজ্ঞ শেখ সাইফুর রহমান, মেহরিন আফরোজ চৌধুরী এবং এফা তাবাসসুম। তাদের মূল্যায়নের ভিত্তিতেই চূড়ান্ত ফল নির্ধারণ করা হয়।মুকুট জয়ের পর আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করেছেন সামানজার সাঈদ। আগামী কয়েক সপ্তাহ তিনি ব্যক্তিত্ব উন্নয়ন, আন্তর্জাতিক উপস্থাপনা এবং ‘বিউটি উইথ আ পারপাস’ কর্মসূচির আওতায় বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশ নেবেন। আগামী ৯ আগস্ট ভিয়েতনামের হো চি মিন সিটিতে ৭৫তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা শুরু হবে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই আসরের গ্র্যান্ড ফিনালে আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর মুকুট জিতলেন সামানজার সাঈদ