ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কমাত্র ছেলের হাতে প্রাণ গেল মা-বাবার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার হাইলধর ইউনিয়নের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।নিহতরা হলেন স্বপন দাশগুপ্ত (৬৫) ও তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)। আটক রিমন দাশগুপ্ত (৪২) তাদের একমাত্র ছেলে।পুলিশ, স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সূত্রে জানা যায়, মা-বাবার সঙ্গে বাইরে থেকে বাড়ি ফেরার পর ধারালো অস্ত্র দিয়ে প্রথমে মায়ের ওপর হামলা চালান রিমন। স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে বাবা স্বপন দাশগুপ্তকেও ছুরিকাঘাত করা হয়। কল্পনা দাশ ঘটনাস্থলেই মারা যান।গুরুতর আহত স্বপন দাশগুপ্তকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতির সময় তার মৃত্যু হয়।স্বজনদের অভিযোগ, রিমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং তাকে একাধিকবার মাদক নিরাময়কেন্দ্রে ভর্তি করা হয়েছিল।আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

কমাত্র ছেলের হাতে প্রাণ গেল মা-বাবার