ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঘরেরবাজারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন মাহমুদউল্লাহ রিয়াদ

বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ নতুন ভূমিকায় যুক্ত হয়েছেন। দেশের অর্গানিক ও নিরাপদ খাদ্যপণ্য ব্র্যান্ড ঘরেরবাজারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) ঘরেরবাজারের বনশ্রী প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ঘরেরবাজারের ইসলামিক লাইফস্টাইল ফ্যাশন ব্র্যান্ড তাবায়ার থোব ও পাঞ্জাবি পরেও দেখেন মাহমুদউল্লাহ।নতুন দায়িত্বের অংশ হিসেবে মাহমুদউল্লাহ ঘরেরবাজারের বিভিন্ন ব্র্যান্ড—স্বস্তি, হানিরাজ, খেজুরি, গ্লারভেস্ট ও তাবায়ার ক্যাম্পেইন, ডিজিটাল কনটেন্ট এবং প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেবেন।মানসম্মত ও নিরাপদ খাদ্যপণ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে ঘরেরবাজার। দেশীয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করা খাদ্যপণ্যও প্রতিষ্ঠানটির পণ্য তালিকায় রয়েছে।[BANGVIEWS-POST:3689]মাহমুদউল্লাহকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত করার মাধ্যমে প্রতিষ্ঠানটির পণ্য ও ব্র্যান্ডের কার্যক্রম আরও বড় পরিসরে মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ঘরেরবাজার।দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ধারাবাহিক পারফরম্যান্স ও দায়িত্বশীলতার জন্য পরিচিত মাহমুদউল্লাহ। ঘরেরবাজারের পক্ষ থেকে বলা হয়েছে, তার অভিজ্ঞতা ও জনপ্রিয়তার সঙ্গে প্রতিষ্ঠানটির মান এবং গ্রাহকের আস্থাকে গুরুত্ব দেওয়ার লক্ষ্য সামঞ্জস্যপূর্ণ।ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত হওয়া প্রসঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘ঘরেরবাজার বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ব্র্যান্ড, তাদের প্রতি আমার আস্থা আছে। ইনশাআল্লাহ এই অংশীদারি থেকে ভবিষ্যতে ভালো কিছু বের হয়ে আসবে।’ঘরেরবাজার জানিয়েছে, মাহমুদউল্লাহকে নিয়ে তাদের নতুন ক্যাম্পেইন ও ডিজিটাল কনটেন্ট কার্যক্রম শিগগিরই শুরু হবে। এই অংশীদারত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্র্যান্ড ও পণ্যের প্রচার আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ঘরেরবাজারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন মাহমুদউল্লাহ রিয়াদ