ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাধারণ পর্যটনে আর নয় মাল্টিপল ভিসা, মালয়েশিয়ার নতুন নীতি

মালয়েশিয়ায় বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) ব্যবস্থায় বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন নীতিতে বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের সাধারণ পর্যটন ও সামাজিক সফরের ক্ষেত্রে এই ভিসার সুযোগ সীমিত করা হয়েছে।মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের সংশোধিত নীতি অনুযায়ী, ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে মাল্টিপল এন্ট্রি ভিসা আর আগের মতো সব ধরনের ভ্রমণের জন্য উন্মুক্ত থাকছে না। ২ সেপ্টেম্বর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয় দেশটির ইমিগ্রেশন বিভাগ।নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট চার ধরনের ভ্রমণ উদ্দেশ্যের সঙ্গে মিল থাকলেই কেবল মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য আবেদন করা যাবে। এগুলো হলো, ফ্লাই অ্যান্ড ক্রুজ পর্যটন, ব্যবসায়িক কার্যক্রম, চিকিৎসা এবং বিয়েকেন্দ্রিক পর্যটন।[BANGVIEWS-POST:5086]অর্থাৎ কোনো বাংলাদেশি নাগরিক ব্যবসার প্রয়োজনে নিয়মিত মালয়েশিয়ায় যাতায়াত করলে, চিকিৎসার জন্য একাধিকবার যেতে হলে, ফ্লাই অ্যান্ড ক্রুজ ভ্রমণে অংশ নিলে কিংবা বিয়েকেন্দ্রিক পর্যটনের উদ্দেশ্যে গেলে নির্ধারিত শর্ত পূরণ করে এমইভির আবেদন করতে পারবেন।তবে সাধারণ বেড়ানো, ছুটি কাটানো, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা বা সামাজিক সফরের মতো উদ্দেশ্যে মাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা আর আগের মতো থাকবে না। এসব ক্ষেত্রে আবেদনকারীদের সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে হবে।নতুন সিদ্ধান্তের সবচেয়ে বড় প্রভাব পড়বে নিয়মিত পর্যটকদের ওপর। আগে নির্দিষ্ট মেয়াদের মধ্যে একাধিকবার মালয়েশিয়ায় প্রবেশের সুযোগ থাকলেও এখন সাধারণ পর্যটনের ক্ষেত্রে সেই সুবিধা সীমিত করা হয়েছে।ফলে বাংলাদেশ থেকে কোনো পর্যটক মালয়েশিয়া ভ্রমণের পর আবার সাধারণ পর্যটন উদ্দেশ্যে যেতে চাইলে নতুন করে ভিসা আবেদন করতে হতে পারে। এতে সময় ও খরচ দুটোই বাড়তে পারে।মালয়েশিয়ার নতুন নীতিতে মূলত মাল্টিপল এন্ট্রি ভিসাকে সাধারণ পর্যটন সুবিধা থেকে সরিয়ে নির্দিষ্ট অর্থনৈতিক ও পর্যটন খাতের সঙ্গে যুক্ত করা হয়েছে।[BANGVIEWS-POST:5085]তবে এ পরিবর্তন কর্মসংস্থানভিত্তিক ভিসা বা ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে প্রযোজ্য নয়। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসীদের কর্মসংস্থানসংক্রান্ত অনুমতি আলাদা নিয়মের আওতায় পরিচালিত হবে।বিশেষজ্ঞদের মতে, নতুন ব্যবস্থার মাধ্যমে মালয়েশিয়া একদিকে সীমান্ত ও অভিবাসন ব্যবস্থাপনা আরও নিয়ন্ত্রিত করতে চাইছে, অন্যদিকে ব্যবসা, চিকিৎসা ও বিশেষ পর্যটন খাতকে উৎসাহ দিতে চাইছে।বাংলাদেশি পর্যটকদের জন্য এর অর্থ হলো, সাধারণ ভ্রমণের ক্ষেত্রে এখন সিঙ্গেল এন্ট্রি ভিসার প্রস্তুতি নিতে হবে। তবে নির্দিষ্ট চারটি উদ্দেশ্যের কোনো একটির সঙ্গে ভ্রমণ সামঞ্জস্যপূর্ণ হলে শর্ত পূরণ সাপেক্ষে মাল্টিপল এন্ট্রি ভিসার সুযোগ থাকবে।

সাধারণ পর্যটনে আর নয় মাল্টিপল ভিসা, মালয়েশিয়ার নতুন নীতি