ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মেসি নয়, পুরো আর্জেন্টিনাকে থামাতে প্রস্তুত ইংল্যান্ড: গেহি

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে ম্যাচের চাপের বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন ইংল্যান্ডের ডিফেন্ডার মার্ক গেহি।তার মতে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে শিরোপা ধরে রাখার দায়িত্ব আর্জেন্টিনার ওপর বেশি। তাই চাপও থাকবে লিওনেল মেসিদের দলের ওপরই।বুধবার রাতে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। ফাইনালে ওঠার লড়াইয়ের পাশাপাশি ঐতিহ্যগত প্রতিদ্বন্দ্বিতার কারণে ম্যাচটি ঘিরে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে।[BANGVIEWS-POST:1852]সংবাদ সম্মেলনে গেহি বলেন, ইংল্যান্ডের ওপর কোনো বাড়তি চাপ নেই। বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার ওপরই প্রত্যাশার চাপ বেশি থাকবে বলে মনে করেন তিনি।তিনি বলেন, এই ম্যাচটি বড় একটি সুযোগ। বিশ্বের সেরা খেলোয়াড়দের বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে সবাই উচ্ছ্বসিত।ইংল্যান্ডের আরেক ডিফেন্ডার এজরি কনসাও জানিয়েছেন, অতীতের ঘটনা বা মাঠের বাইরের বিষয় নিয়ে তারা ভাবছেন না। পুরো মনোযোগ থাকবে নিজেদের পারফরম্যান্সের দিকে।কনসা বলেন, শান্ত থেকে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলাই দলের মূল লক্ষ্য।[BANGVIEWS-POST:1854]আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে আলাদা পরিকল্পনা থাকলেও প্রতিপক্ষকে শুধু একজন খেলোয়াড়ের দল হিসেবে দেখছেন না গেহি। তার মতে, মেসি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হলেও আর্জেন্টিনা দলে আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। তিনি বলেন, মেসিকে আটকানোর জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে, তবে পুরো আর্জেন্টিনা দলকে মোকাবিলা করার প্রস্তুতি নিয়েই মাঠে নামবে ইংল্যান্ড।

মেসি নয়, পুরো আর্জেন্টিনাকে থামাতে প্রস্তুত ইংল্যান্ড: গেহি