ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ক্যালিফোর্নিয়ায় এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মার্কিন মেরিন কোরের একটি এফ-৩৫বি স্টেলথ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার ঠিক আগে বিমানটির পাইলট ইজেক্ট করে বেরিয়ে আসতে সক্ষম হন। পরে তাকে সামান্য আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।শুক্রবার, ৩১ জুলাই সান দিয়েগোর মেরিন কোর এয়ার স্টেশন মিরামারের কাছে দুর্ঘটনাটি ঘটে। মার্কিন মেরিন কোর জানিয়েছে, পাইলটকে স্থিতিশীল অবস্থায় স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। তার আঘাত প্রাণঘাতী নয়।[BANGVIEWS-POST:2871]প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিমানটি রানওয়ের কাছে নিচু উচ্চতায় উড়ছিল। একপর্যায়ে সেটি গতি কমিয়ে প্রায় স্থির থাকার চেষ্টা করে। ভূমি থেকে আনুমানিক ১০০ ফুট ওপরে থাকা অবস্থায় পাইলট ইজেক্ট করেন। এর কিছুক্ষণের মধ্যেই বিমানটি মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়।দুর্ঘটনার পর ধ্বংসাবশেষ থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। আগুন ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে সামরিক বাহিনী ও দমকল বিভাগের সদস্যরা উপস্থিত হন। আগুন নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপক রাসায়নিকও ব্যবহার করা হয়।সান দিয়েগো ফায়ার বিভাগের মুখপাত্র ক্যান্ডেস হ্যাডলি জানান, দুর্ঘটনার কারণে কাছাকাছি এলাকায় সৃষ্ট ঝোপঝাড়ের আগুন নেভাতে দমকলকর্মীরা কাজ করেছেন।[BANGVIEWS-POST:2870]মেরিন কোর দুর্ঘটনাটিকে ‘ক্লাস-এ’ হিসেবে চিহ্নিত করেছে। সাধারণত কোনো সামরিক বিমান পুরোপুরি ধ্বংস হলে, বড় অঙ্কের আর্থিক ক্ষতি হলে অথবা প্রাণহানির ঘটনা ঘটলে এ শ্রেণিতে রাখা হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।এফ-৩৫বি পঞ্চম প্রজন্মের একটি স্টেলথ যুদ্ধবিমান। এটি স্বল্প দূরত্বের রানওয়ে থেকে উড্ডয়ন এবং প্রায় উল্লম্বভাবে অবতরণ করতে পারে। এ কারণে মার্কিন মেরিন কোরের বিভিন্ন অভিযানে বিমানটি ব্যবহার করা হয়। প্রতিটি এফ-৩৫বি যুদ্ধবিমানের আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।মিরামার ঘাঁটিটি মার্কিন সামরিক বিমান চলাচলের ইতিহাসেও পরিচিত। একসময় এখানে নৌবাহিনীর ফাইটার পাইলটদের ‘টপ গান’ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হতো। ১৯৯৬ সালে প্রশিক্ষণকেন্দ্রটি নেভাডার নেভাল এয়ার স্টেশন ফ্যালনে স্থানান্তর করা হয়।সূত্র : এপি

ক্যালিফোর্নিয়ায় এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত