ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তিন দিনের সফরে ঢাকায় মার্কিন বিশেষ দূত সার্জিও গর

তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার দুপুরে তিনি বাংলাদেশে পৌঁছান।সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে তাঁর বৈঠক করার কথা রয়েছে। আলোচনায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে।[BANGVIEWS-POST:2800]কূটনৈতিক সূত্র জানিয়েছে, শুক্রবার কক্সবাজার সফরে যাওয়ার কথা রয়েছে সার্জিও গরের। সেখানে তিনি রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন এবং তাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে পারেন। এর আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, মার্কিন বিশেষ দূতের এই সফর দুই দেশের সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরিতে ভূমিকা রাখতে পারে।

তিন দিনের সফরে ঢাকায় মার্কিন বিশেষ দূত সার্জিও গর