নরওয়ের কাছে হেরে ব্যর্থতার দায় নিলেন ব্রাজিল অধিনায়ক
নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের পর দেশবাসী ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ব্রাজিল অধিনায়ক মারকিনিওস।ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই ভুল থেকে ব্রাজিলকে শিক্ষা নিতে হবে। মাঠে উপস্থিত সমর্থক এবং দেশে থাকা ভক্তদের কাছে তিনি ক্ষমা চান।মারকিনিওস বলেন, সামনে নতুন প্রজন্মের জন্য চার বছর সময় আছে। তারা যেন কঠোর পরিশ্রম করে আগামী বিশ্বকাপে বড় কিছু অর্জন করতে পারে, সে জন্য এখন থেকেই সমর্থকদের পাশে থাকার আহ্বান জানান তিনি।ম্যাচে শুরুতে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ব্রাজিল। কিন্তু ব্রুনো গিমারায়েস পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। পরে সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি এন্দ্রিকও। বিপরীতে নিজেদের সুযোগগুলো দারুণভাবে কাজে লাগায় নরওয়ে।[BANGVIEWS-POST:1250]আর্লিং হলান্ডের জোড়া গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। ব্রাজিল একাধিক সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে না পারায় শেষ পর্যন্ত বিদায় নিতে হয় সেলেসাওদের।মারকিনিওস বলেন, নরওয়ের খেলোয়াড়রা তাদের পাওয়া সুযোগগুলো কাজে লাগিয়েছে। কিন্তু ব্রাজিল পেনাল্টিসহ বেশ কয়েকটি ভালো সুযোগ নষ্ট করেছে। তার মতে, বিশ্বকাপের মতো মঞ্চে যে দল কম ভুল করে, শেষ পর্যন্ত তারাই এগিয়ে যায়।ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে ব্রাজিল অধিনায়ক বলেন, দলের অধিনায়ক ও সিনিয়র খেলোয়াড় হিসেবে এই পরাজয়ের দায় তাদেরই নেওয়া উচিত। এতে নতুন প্রজন্মের ওপর অতিরিক্ত চাপ পড়বে না এবং তারা শান্তভাবে ভবিষ্যতের জন্য কাজ করতে পারবে।