ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মিয়ামি বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ, আহত ২!

যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর ২০২৬) রাত সোয়া ৯টার দিকে বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে এই দুর্ঘটনা ঘটে। এর একদিন আগেই যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকায় ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছিল এবং লাখ লাখ যাত্রী বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়েছিলেন।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার রাত সোয়া ৯টার দিকে ট্যাক্সিওয়ে দিয়ে যাওয়ার সময় পানামাভিত্তিক কোপা এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ বিমানের ডানার প্রান্ত ইউপিএস-এর একটি বোয়িং ৭৬৭ কার্গো বিমানের সামনের অংশে আঘাত হানে। দুর্ঘটনার সময় কোপা এয়ারলাইন্সের ওই যাত্রীবাহী বিমানে ১৬৬ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন।কোপা এয়ারলাইন্স কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনায় দুজন সামান্য আহত হয়েছেন। আহত দুজনকে বিমানবন্দরের প্যারামেডিকদের মাধ্যমে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।বিবৃতিতে বিমান সংস্থাটি আরও জানায়, বিমানটিকে নিরাপদে টার্মিনালে ফিরিয়ে আনা হয়েছে এবং সব যাত্রী ইতিমধ্যে বিমান থেকে নেমে গেছেন। আহত দুজন ছাড়া বাকি সব যাত্রী ও ক্রু সদস্য সুস্থ ও নিরাপদ আছেন। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে সংস্থাটি জানায়, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাঁদের প্রধান অগ্রাধিকার এবং দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্তকারী কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করা হবে।সূত্র: এনডিটিভি

মিয়ামি বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ, আহত ২!