মহম্মদপুরে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্য
রাসেল মিয়া, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে রাইসা (২) ও রাফিয়া (৩.৫) নামে আপন দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত রাইসা ধোয়াইল বাজারের সেলুন ব্যবসায়ী আলীনুরের মেয়ে এবং রাফিয়া আমিনুরের মেয়ে। আমিনুর পেশায় একজন কৃষক এবং পুকুরে মাছ চাষ করেন।[BANGVIEWS-POST:2238]পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল সাড়ে নয়টার দিকে পরিবারের সবার অগোচরে বাড়ির পূর্ব পাশের পুকুরে পড়ে যায় শিশু দুটি। কিছুক্ষণ পর রাইসার মা রত্না পানিতে তাদের ভেসে থাকতে দেখে চিৎকার শুরু করেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় মহম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।[BANGVIEWS-POST:2237]দুর্ঘটনার খবর পেয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বেদবতী মিস্ত্রী তাৎক্ষণিকভাবে নিহতদের বাড়ি ছুটে যান এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও শোকার্ত পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।