ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বন্যায় ভেলায় ভাসিয়ে লাশ নেওয়া হলো কবরস্থানে

চারদিক বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় এক ব্যক্তির মরদেহ কলাগাছের ভেলায় ভাসিয়ে কবরস্থানে নেওয়া হয়েছে। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।মারা যাওয়া ব্যক্তির নাম মোহাম্মদ ফোরকান। ৬০ বছর বয়সী ফোরকান পেশায় অটোরিকশাচালক ছিলেন। অসুস্থতাজনিত কারণে শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়।[BANGVIEWS-POST:1665]বন্যার পানিতে তার বাড়ি, চলাচলের পথ ও পারিবারিক কবরস্থান ডুবে যায়। ফলে নিজ গ্রামের কবরস্থানে তাকে দাফন করা সম্ভব হয়নি।পরিবারের সদস্যরা জানান, বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে দস্তিদারহাট এলাকায় মরদেহ নিয়ে গোসল ও দাফনের প্রস্তুতি সম্পন্ন করা হয়। পরে ফকির মুড়া ঈদগাহ এলাকায় রাত ১০টার দিকে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তার বড় ছেলে হাফেজ রাশেদুল ইসলাম।জানাজা শেষে পাহাড়ি সরকারি খাস জায়গায় মোহাম্মদ ফোরকানকে দাফন করা হয়।কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মহসিন জানান, বসতবাড়ি, কবরস্থান ও চলাচলের পথ প্লাবিত থাকায় মরদেহ কলাগাছের ভেলায় করে শুকনা জায়গায় নেওয়া হয়।[BANGVIEWS-POST:1664]সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খোন্দকার মাহমুদুল হাসান বলেন, উপজেলা প্রশাসনকে জানানো হলে দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতো। স্বেচ্ছাসেবক দলও প্রস্তুত ছিল। রোববার মরদেহ কলাগাছের ভেলায় নিয়ে যাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি আলোচনায় আসে।

বন্যায় ভেলায় ভাসিয়ে লাশ নেওয়া হলো কবরস্থানে