যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য ৪০তম ফোবানা কনভেনশন ২০২৬-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।শুক্রবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন।প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৪ থেকে ৬ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটির ইউনিভার্সাল হিলটন কনভেনশন হলে উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ এই সম্মেলন অনুষ্ঠিত হবে।[BANGVIEWS-POST:4670]বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া (বিএসি)-এর ব্যবস্থাপনায় আয়োজিত এ সম্মেলনে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি, কমিউনিটি নেতা ও ব্যবসায়ী অংশ নেবেন।সম্মেলনের প্রথম দিন ৪ সেপ্টেম্বর বিকেল ৫টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। এতে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।অনুষ্ঠানে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল, আয়োজক কমিটি এবং ফোবানার নির্বাহী কমিটির নেতারাও বক্তব্য রাখবেন।সফরের দ্বিতীয় দিন ৫ সেপ্টেম্বর দুপুরে লস অ্যাঞ্জেলেসের মেয়রের সঙ্গে একটি বিশেষ বিজনেস লাঞ্চে অংশ নেবেন মন্ত্রী। সেখানে ব্যবসায়ী নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।[BANGVIEWS-POST:4669]একই দিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অ্যাওয়ার্ড প্রদান পর্বে অংশ নেবেন মন্ত্রীসহ উত্তর আমেরিকার ফোবানা নেতারা।সফরকালে আরিফুল হক চৌধুরী যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং শ্রমবাজার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।আগামী ৮ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।