কমলাপুরে অভিযানে শীর্ষ সন্ত্রাসীর সহযোগী আটক
রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তানিম রেজা বাপ্পি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, তিনি শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী।শুক্রবার (১৭ জুলাই) রাতে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।পুলিশের দাবি, বাপ্পি দীর্ঘদিন ধরে সুব্রত বাইনের সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সুব্রত বাইনের অস্ত্রভাণ্ডার নিয়ন্ত্রণের অভিযোগও রয়েছে।[BANGVIEWS-POST:2008]মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মতিঝিল থানা পুলিশ তানিম রেজা বাপ্পিকে আটক করেছে। তার বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর বাপ্পিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলো পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।