ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মগবাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর মগবাজারে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন নড়াইল সদর উপজেলার মধুরগাতি ফকিরপাড়া গ্রামের ইলিয়াস ফকিরের ছেলে জামান আহমেদ এবং একই গ্রামের লিয়াকত ফকিরের ছেলে রিয়াদ হোসেন।[BANGVIEWS-POST:3459]স্থানীয়দের বরাতে জানা যায়, দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে কয়েকজন গুরুতর আহত হন।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামান আহমেদ ও রিয়াদ হোসেনকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মগবাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত