ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ছয় মাসের চুক্তিতে কোলো-কোলোতে ভোজিনিয়া

বিশ্বকাপে কেপ-ভার্দের হয়ে নজরকাড়া পারফরম্যান্স দেখানো গোলরক্ষক ভোজিনিয়া চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলোতে যোগ দিয়েছেন। মেডিক্যাল পরীক্ষা শেষে ৪০ বছর বয়সী এই গোলরক্ষকের সঙ্গে ছয় মাসের চুক্তি করেছে ক্লাবটি। চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।সান্তিয়াগোর বিমানবন্দরে পৌঁছানোর পর কোলো-কোলোর বিপুলসংখ্যক সমর্থক তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সমর্থকদের ভিড়ের মধ্যে নিজের নতুন ক্লাব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন কেপ-ভার্দের এই গোলরক্ষক।ভোজিনিয়া বলেন, ‘এখানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। কোলো-কোলোর মতো ঐতিহ্যবাহী দলের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য বড় গর্বের।’সম্প্রতি পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শাভেসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ফ্রি এজেন্ট ছিলেন ভোজিনিয়া। এরপর কোনো দলবদর ফি ছাড়াই চিলির সবচেয়ে সফল ক্লাবগুলোর একটিতে যোগ দিলেন তিনি।[BANGVIEWS-POST:3102]কেপ-ভার্দের ঐতিহাসিক বিশ্বকাপ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ভোজিনিয়া। টুর্নামেন্টের প্রথম ম্যাচে পরবর্তী সময়ে চ্যাম্পিয়ন হওয়া স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে তিনি একাধিক গুরুত্বপূর্ণ সেভ করেন। আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হেরে বিদায় নেওয়া ম্যাচেও তার পারফরম্যান্স প্রশংসিত হয়।বিশ্বকাপে দুর্দান্ত নৈপুণ্যের সুবাদে আন্তর্জাতিক ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। সমর্থকদের ভোটে টুর্নামেন্টের সেরা একাদশেও জায়গা পান কেপ-ভার্দের এই অভিজ্ঞ গোলরক্ষক।চিলির ফুটবলে সাধারণত জার্সিতে খেলোয়াড়ের পারিবারিক নাম ব্যবহারের নিয়ম রয়েছে। তবে কোলো-কোলোর আবেদনের পর বিশেষ অনুমতি পাওয়ায় নিজের পরিচিত ডাকনাম ‘ভোজিনিয়া’ লেখা জার্সি পরেই মাঠে নামতে পারবেন তিনি।জোসিমার জোসে এভোরা দিয়াস নামের এই গোলরক্ষকের কোলো-কোলোর হয়ে অভিষেক হতে পারে আগামী ১৬ আগস্ট ও’হিগিন্সের বিপক্ষে।

ছয় মাসের চুক্তিতে কোলো-কোলোতে ভোজিনিয়া