ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাঁধনের ওপর হামলা : দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি সহকারী প্রেস সচিবের

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তার সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক। তিনি জানিয়েছেন, বাঁধন বর্তমানে নিরাপদে আছেন।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।কে এম নাজমুল হক বলেন, ‘আজমেরী হক বাঁধনের সঙ্গে কথা হয়েছে। তিনি নিরাপদে আছেন।’ একই সঙ্গে মিলানে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের সঙ্গেও তার কথা হয়েছে এবং কনস্যুলেটের কর্মকর্তাদের সঙ্গে বাঁধনের যোগাযোগ করিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।[BANGVIEWS-POST:5385]তিনি আরও জানান, ভেনিসে অবস্থানরত বিএনপির নেতাকর্মীরা হামলাকারীদের শনাক্ত ও খুঁজে বের করতে ইতালীয় পুলিশকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতায় আগামীকাল এ ঘটনায় মামলা করা হবে বলেও জানান তিনি।স্ট্যাটাসে কে এম নাজমুল হক বলেন, ‘বাংলাদেশের পক্ষের কোনো শক্তির ওপর যেখানেই আক্রমণ হোক না কেন, সেখানকার প্রচলিত আইন অনুযায়ী এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’সবশেষে তিনি লেখেন, ‘সবার আগে বাংলাদেশ।’[BANGVIEWS-POST:5384]এর আগে ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তার অভিযোগ ওঠে। ফেসবুকে দেওয়া এক ভিডিওবার্তায় বাঁধন নিজেই এ অভিযোগ করেন।ঘটনার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতারা।

বাঁধনের ওপর হামলা : দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি সহকারী প্রেস সচিবের