ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নারায়ণগঞ্জে ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ

নারায়ণগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিত পাওয়ার ঘটনায় দুই সহকারী কমিশনার (ভূমি)সহ ২০ জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা প্রশাসন।সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (অতিরিক্ত দায়িত্ব) জাকিয়া সরওয়ার লিমা বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, সদর উপজেলা ভূমি অফিসের ১০ জন, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের ৬ জন এবং ফতুল্লা রাজস্ব সার্কেলের ২ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে অনুপস্থিত থাকার বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।[BANGVIEWS-POST:4904]জেলা প্রশাসন জানায়, শোকজ হওয়া কর্মকর্তাদের মধ্যে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার এবং ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) অংমাচিং মারমাও রয়েছেন।নোটিশে বলা হয়েছে, সোমবার সকালে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন নারায়ণগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শনে গেলে বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে পাওয়া যায়নি। তবে তাদের অনেকের হাজিরা খাতায় আগের দিন স্বাক্ষর করা ছিল।প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অফিসে উপস্থিত না থেকেও হাজিরা দেওয়া সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা এবং সরকারি কর্মচারীদের উপস্থিতি সংক্রান্ত বিধিমালার লঙ্ঘন।এর আগে সোমবার সকালে নারায়ণগঞ্জ নগরীর খানপুর এলাকায় অবস্থিত সদর উপজেলা ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী। সকাল ৯টার কয়েক মিনিট আগে তিনি কার্যালয়ে পৌঁছান। কিন্তু নির্ধারিত সময়ের পরও অনেক কর্মকর্তা-কর্মচারী অফিসে উপস্থিত ছিলেন না।পরিদর্শনকালে হাজিরা খাতা যাচাই করে অনিয়মের বিষয়টি নজরে আসে বলে জানান প্রতিমন্ত্রী।ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রধান দায়িত্ব হলো জনগণকে সেবা দেওয়া। নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে।[BANGVIEWS-POST:4903]তিনি বলেন, শুধু হাজিরা খাতায় স্বাক্ষর করলেই দায়িত্ব শেষ নয়। জনগণ যেন সরকারি সেবা নিতে এসে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির বলেন, ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিত থাকা এবং হাজিরা খাতায় আগাম স্বাক্ষরের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নারায়ণগঞ্জে ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ