ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রবাসী নেতাকর্মীদের নিয়ে বিএনপির ভার্চুয়াল মতবিনিময়

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের উদ্যোগে রোববার দিবাগত রাতে এ সভার আয়োজন করা হয়।সভায় আনোয়ার হোসেন খোকন প্রবাসী নেতাকর্মীদের দলীয় আদর্শ অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। একই সঙ্গে নিজ নিজ অবস্থান থেকে দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার তাগিদ দেন তিনি।তিনি বলেন, বিভিন্ন দেশে থাকা দলের নেতাকর্মীদের মধ্যে নিয়মিত যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও সাংগঠনিক সমন্বয় বাড়াতে ভার্চুয়াল মতবিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।[BANGVIEWS-POST:3029]সভায় প্রবাসে অবস্থানরত নেতাকর্মীদের অনলাইনে সদস্যপদ ফরম পূরণ করে বিএনপির পূর্ণাঙ্গ সদস্য হওয়ার আহ্বান জানানো হয়।অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন দেশে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান উদ্যোগটিকে স্বাগত জানান। তিনি বলেন, প্রবাসে দলের কার্যক্রম সম্প্রসারণ, সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা এবং বিভিন্ন দেশের নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ বাড়াতে এ ধরনের সভা ইতিবাচক ভূমিকা রাখবে।সভায় প্রবাসী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে নিয়মিত যোগাযোগ বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

প্রবাসী নেতাকর্মীদের নিয়ে বিএনপির ভার্চুয়াল মতবিনিময়