ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলের গঠনতন্ত্রের ৭(খ-৬) ধারা অনুযায়ী রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। তার এই মনোনয়ন তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।[BANGVIEWS-POST:4136]রুহুল কবির রিজভী বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক নেতা। তিনি এর আগে দলের সিনিয়র যুগ্ম মহাসচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। নতুন দায়িত্বের মাধ্যমে এখন থেকে তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দলীয় কার্যক্রম পরিচালনা করবেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী