ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ

জম্মু ও কাশ্মীরের অবস্থান নিয়ে ভারতের নতুন দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দিল্লির অবস্থানকে আন্তর্জাতিক সত্যের বিপরীত বলেও মন্তব্য করেছে ইসলামাবাদ।পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বলেন, ভারত একতরফাভাবে সিদ্ধান্ত নিয়ে কাশ্মীরের আইনি অবস্থান পরিবর্তন করতে পারে না।[BANGVIEWS-POST:5295]তিনি দাবি করেন, জাতিসংঘের স্বীকৃত অবস্থানই কাশ্মীর ইস্যুর মূল ভিত্তি। পাকিস্তানের মতে, এই বিরোধের সমাধান জাতিসংঘের অধীনে হওয়া উচিত।এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জম্মু, কাশ্মীর ও লাদাখ অঞ্চলকে তাদের সরকারি মানচিত্র অনুযায়ী উপস্থাপনের দাবি জানিয়েছিল।পাকিস্তান বলছে, কাশ্মীর বিশ্বের অন্যতম দীর্ঘস্থায়ী বিরোধগুলোর একটি এবং এর সমাধানে স্থানীয় জনগণের মতামত গুরুত্বপূর্ণ।এদিকে বিশ্ব মানচিত্র নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে নতুন আলোচনার মধ্যেই আবারও কাশ্মীর ইস্যুতে সরব হলো পাকিস্তান।সূত্র: জিও টিভি

কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ