ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বল মাটিতে ছুড়ে মারায় আইসিসির তিরস্কার পেলেন শেফালি ভার্মা

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আনুষ্ঠানিক তিরস্কার পেয়েছেন ভারতের ব্যাটার শেফালি ভার্মা। একই সঙ্গে তাঁর শৃঙ্খলা রেকর্ডে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।আইসিসির তথ্য অনুযায়ী, রায়পুরে ম্যাচ চলাকালে জিম্বাবুয়ের ইনিংসের ১২তম ওভারে একটি ক্যাচ ধরতে ব্যর্থ হওয়ার পর হতাশা প্রকাশ করেন শেফালি। এ সময় তিনি বলটি জোরে মাটিতে ছুড়ে মারেন।এ ঘটনায় আইসিসির আচরণবিধির লেভেল-১-এর ২.২ ধারা ভঙ্গ করেছেন শেফালি। এই ধারায় খেলার সরঞ্জাম, মাঠের সরঞ্জাম কিংবা ফিটিংসের অপব্যবহার বা অবমাননার বিষয়টি অন্তর্ভুক্ত।গত ২৪ মাসে এটিই শেফালির প্রথম আচরণবিধি লঙ্ঘনের ঘটনা। ম্যাচ রেফারি জিএস লক্ষ্মী তাঁর বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত দেন। শেফালি সেই সিদ্ধান্ত মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।শাস্তির ঘটনা ঘটলেও ম্যাচে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শেফালি নিজেই। দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাঁর ২৫ বলে ৫৫ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ভারত সহজ জয় পায়। মাত্র নবম ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক দল।এর আগে প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে। ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় সংগ্রহ গড়তে পারেনি সফরকারীরা।এই জয়ের মধ্য দিয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে ২-০ ব্যবধানে হারিয়েছে ভারত। প্রথম ম্যাচে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও দ্বিতীয় ম্যাচে ভারতের পারফরম্যান্স ছিল দাপুটে।সূত্র: আইসিসি।

বল মাটিতে ছুড়ে মারায় আইসিসির তিরস্কার পেলেন শেফালি ভার্মা