ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাতক্ষীরা সীমান্তে চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। রোববার ভোররাতে এ ঘটনা ঘটে। তবে বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, ভোর সাড়ে চারটার দিকে তলুইগাছা বিওপির একটি টহল দল সীমান্তে দায়িত্ব পালন করছিল।[BANGVIEWS-POST:1658]এ সময় সীমান্তের প্রধান পিলার ১৩-এর কাছে বাংলাদেশের ভেতরে সন্দেহজনক কথাবার্তার শব্দ শুনতে পান বিজিবি সদস্যরা। পরে শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ ভেতরে চারাবাড়ি এলাকায় দুই চোরাকারবারিকে দেখতে পাওয়া যায়।বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। টহল দল তাদের থামতে, পরিচয় দিতে এবং আত্মসমর্পণের নির্দেশ দিলেও তারা তা অমান্য করে ভারতের দিকে দৌড় দেয়।একপর্যায়ে তাদের গতিরোধ করতে এবং নিরাপত্তার স্বার্থে বিজিবি সদস্যরা গুলি চালান। তবে রাতের অন্ধকার ও সীমান্তের ঝোপঝাড়ের সুযোগ নিয়ে তারা ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়।ঘটনার পর সীমান্ত এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হলেও কাউকে আটক করা যায়নি। বিজিবির দাবি, তাদের তৎপরতায় চোরাকারবারিদের বড় ধরনের চোরাচালান পরিকল্পনা ব্যর্থ হয়েছে।[BANGVIEWS-POST:1655]ঘটনার পর তলুইগাছাসহ আশপাশের সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। চোরাচালান এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

সাতক্ষীরা সীমান্তে চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি