ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুদ্ধ-সংকটের মধ্যেও ভারতের অর্থনীতি এগোচ্ছে: মোদি

প্রত্যাশার চেয়ে বেশি ৭.৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পর ভারতের জনগণকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে ‘আত্মনির্ভর ভারত’ গড়তে অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ ও সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কিরগিজস্তান সফর থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় মোদি বলেন, ভারতের এই অর্থনৈতিক সাফল্য ১৪০ কোটি মানুষের সম্মিলিত শক্তি ও পরিশ্রমের ফল।তিনি বলেন, “দেশের জনগণকে অনেক অভিনন্দন। ৭.৮ শতাংশ প্রবৃদ্ধি দেশকে আনন্দে ভরিয়ে দিয়েছে। এটি ১৪০ কোটি মানুষের সম্মিলিত শক্তির প্রতিফলন।”[BANGVIEWS-POST:4913]মোদি বলেন, বৈশ্বিক অস্থিরতা, যুদ্ধ পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থার সংকটের মধ্যেও ভারত দ্রুত এগিয়ে যাচ্ছে।তিনি বলেন, “বিশ্ব এখন নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধ, সরবরাহ ব্যবস্থার সমস্যা এবং কোভিড-পরবর্তী অনিশ্চয়তার মধ্যেও ভারত দ্রুত গতিতে এগিয়ে চলেছে।”সোমবার প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের এপ্রিল-জুন প্রান্তিকে ভারতের অর্থনীতি ৭.৮ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করেছে। মধ্যপ্রাচ্যের সংঘাত ও বৈশ্বিক অনিশ্চয়তার কারণে অর্থনৈতিক গতি কমার আশঙ্কা থাকলেও প্রবৃদ্ধির হার প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে।এই পরিস্থিতিতে দেশবাসীকে স্থানীয় পণ্য ও সেবা ব্যবহারে উৎসাহিত করেন মোদি।তিনি বলেন, পর্যটনের জন্য বিদেশে যাওয়ার পরিবর্তে দেশের ভেতরের পর্যটনকে গুরুত্ব দেওয়া উচিত। একই সঙ্গে বিদেশে বিলাসবহুল বিয়ের আয়োজন এড়িয়ে ‘ওয়েড ইন ইন্ডিয়া’ উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।মোদি আরও বলেন, প্রয়োজন না থাকলে সোনা কেনা থেকেও বিরত থাকা উচিত।তার ভাষায়, “আমরা যত বেশি ভারতীয় পণ্য ও সেবা ব্যবহার করব, ভারত তত বেশি উন্নতি করবে। আত্মনির্ভরতার পথে এগোতে পারলে আগামী প্রজন্মের জন্য একটি উন্নত ভারত গড়ে তোলা সম্ভব হবে।”[BANGVIEWS-POST:4912]তিনি দেশের যুবসমাজের স্বপ্ন পূরণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান এবং ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্য বাস্তবায়নে জনগণের সহযোগিতা কামনা করেন।এর আগে চলতি বছরের মে মাসেও বৈশ্বিক সংঘাত, মূল্যস্ফীতি ও সরবরাহ সংকট মোকাবিলায় জ্বালানি ব্যবহার কমানো, গণপরিবহন ব্যবহার এবং অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ ও সোনা কেনা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছিলেন নরেন্দ্র মোদি।সূত্র: এনডিটিভি

যুদ্ধ-সংকটের মধ্যেও ভারতের অর্থনীতি এগোচ্ছে: মোদি