বক্তব্য প্রচার বন্ধ রেখে মত প্রকাশ রোধ করা যায় না: রুমিন ফারহানা
শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বর্তমান সময়ে গণমাধ্যমের পরিধি অনেক বিস্তৃত। তাই কোনো ব্যক্তির বক্তব্য প্রচার পুরোপুরি বন্ধ করে দেওয়া বাস্তবে সম্ভব নয়।বুধবার (৫ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করে সরাইল উপজেলা প্রশাসন।[BANGVIEWS-POST:3182]রুমিন ফারহানা বলেন, বর্তমানে প্রচলিত টেলিভিশন চ্যানেলের বাইরেও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে। ফলে কেউ কোনো বক্তব্য শুনতে চাইলে তা বিভিন্ন মাধ্যমে পৌঁছে যেতে পারে। তিনি অতীতের একটি ঘটনার উদাহরণ টেনে বলেন, শেখ হাসিনার শাসনামলে তারেক রহমানের বক্তব্য প্রচারে আদালতের আদেশে নিষেধাজ্ঞা ছিল। সেই প্রেক্ষাপটে তিনি মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চার বিষয়টি উল্লেখ করেন।শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, তিনি বাংলাদেশের নাগরিক এবং দেশের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। তার ব্যক্তিগত ও রাজনৈতিক অবস্থান, পারিবারিক ইতিহাস এবং বয়স বিবেচনায় তিনি দেশে ফিরে আসতে পারেন বলে নিজের ব্যক্তিগত ধারণা প্রকাশ করেন।ছাত্রদল ও ছাত্রশিবিরের সাম্প্রতিক সংঘর্ষ প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর ছাত্রসংগঠনের ওপর নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তৈরি করছে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, এসব ঘটনা দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য ইতিবাচক নয়।[BANGVIEWS-POST:3181]এদিকে, উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে তাকে প্রধান অতিথি করায় স্থানীয় বিএনপি অংশ নেয়নি। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রুমিন ফারহানা বলেন, জনগণের ভোটে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং রাজনৈতিক বাস্তবতা হিসেবে বিষয়টি মেনে নেওয়া উচিত।অনুষ্ঠানে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা জামায়াতের আমির এনাম খাঁ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।