ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন

রাজধানীর খিলগাঁও ও মুগদা থানায় দায়ের করা পৃথক দুই মামলায় সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।বুধবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। দুই মামলায় আগে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আদালত তার জামিন মঞ্জুর করেন।আদালতে ব্যারিস্টার সুমনের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ।তিনি জানান, খিলগাঁও থানায় দায়ের করা একটি হত্যা মামলা এবং মুগদা থানার একটি হত্যাচেষ্টা মামলায় হাইকোর্ট তাকে জামিন দিয়েছেন।[BANGVIEWS-POST:2768]২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। পরে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।মুগদা থানার হত্যাচেষ্টা মামলায় তাকে ২০২৫ সালের জুলাইয়ে গ্রেপ্তার দেখানো হয়েছিল। আর খিলগাঁও থানার হত্যা মামলায় এর আগে নিম্ন আদালতে তার জামিন আবেদন নাকচ হয়েছিল। ব্যারিস্টার সুমন যুবলীগের কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হবিগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে এই দুই মামলায় জামিন পেলেও তার বিরুদ্ধে অন্য কোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা বা আটকাদেশ থাকলে এখনই কারামুক্তি মিলবে কি না, তা সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।

দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন