প্রিমিয়ার ব্যাংকের নতুন আমানত ৩ হাজার ৩ কোটি টাকা
মাত্র ৬০ কর্মদিবসে ৩ হাজার ৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ করেছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি। একই সময়ে খেলাপি ঋণের বিপরীতে ৭৬৯ কোটি টাকা নগদ আদায় করেছে ব্যাংকটি।ব্যাংকের স্পেশাল ডিপোজিট ও রিকভারি ক্যাম্পেইন ২০২৬-এর আওতায় এ সাফল্য এসেছে। গত ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত সময়ে নতুন আমানত সংগ্রহ করা হয়। আর চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত খেলাপি ঋণের বিপরীতে ৭৬৯ কোটি টাকা আদায় করা হয়েছে।প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন, এই অর্জন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টা এবং গ্রাহকদের আস্থার প্রতিফলন। টেকসই প্রবৃদ্ধি বজায় রেখে দায়িত্বশীল ব্যাংকিং সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।[BANGVIEWS-POST:2678]ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ আমানত সংগ্রহ কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেন। নতুন ডিপোজিট ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের আস্থা, আধুনিক ব্যাংকিং সুবিধা এবং কর্মীদের ধারাবাহিক প্রচেষ্টার কারণে প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে।
ভবিষ্যতে নতুন আমানত বাড়ানো এবং খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে ব্যাংকটি।