বিলিয়ন ডলারে আরও বোয়িং কিনবে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। নতুন এই চুক্তির আওতায় বাংলাদেশ বিলিয়ন ডলার ব্যয় করবে বলে জানিয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত ও ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। Tরোববার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গোর বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি সপ্তাহে একটি ‘অসাধারণ চুক্তি’ করেছেন। এর আওতায় বাংলাদেশ আগের বোয়িং ক্রয় পরিকল্পনা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে আরও উড়োজাহাজ কেনার জন্য বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে। [BANGVIEWS-POST:4822]তবে নতুন চুক্তিতে কতটি উড়োজাহাজ কেনা হবে, কোন মডেলের বিমান কেনা হবে কিংবা চুক্তিটির মোট আর্থিক মূল্য কত, সে বিষয়ে সার্জিও গোর বিস্তারিত জানাননি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।এর আগে ২০২৫ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনার সময় বাংলাদেশ ১৪টি থেকে বাড়িয়ে ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার পরিকল্পনার কথা জানিয়েছিল। তৎকালীন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছিলেন, বিমানের বহর সম্প্রসারণের প্রয়োজন থেকেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। [BANGVIEWS-POST:4821]২০২৫ সালের ওই পরিকল্পনায় বোয়িংয়ের ২৫টি উড়োজাহাজ কেনার কথা বলা হলেও পরে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় উড়োজাহাজ কেনার বিষয়টি সরাসরি আলোচনার অংশ ছিল না। এবার সার্জিও গোরের নতুন ঘোষণায় বোঝা যাচ্ছে, আগের ২৫টি উড়োজাহাজের পরিকল্পনার বাইরে বাংলাদেশের বোয়িং ক্রয় আরও বাড়ানোর বিষয়ে নতুন সমঝোতা হয়েছে। তবে চূড়ান্ত সংখ্যা, বিমান মডেল ও আর্থিক কাঠামো প্রকাশ না হওয়া পর্যন্ত এগুলো নিশ্চিত করে বলা যাচ্ছে না।