ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নিষেধাজ্ঞার পর নতুন দুঃসংবাদ, আগুনে ক্ষতিগ্রস্ত পারেদেসের বাড়ি

সময়টা ভালো যাচ্ছে না আর্জেন্টাইন মিডফিল্ডার ও বোকা জুনিয়র্সের অধিনায়ক লিয়নাদ্রো পারেদেসের। নিষেধাজ্ঞার কারণে লিওনেল মেসির বিদায়ী ম্যাচে খেলতে পারছেন না তিনি। এর মধ্যেই নতুন বিপত্তিতে পড়েছেন এই আর্জেন্টাইন ফুটবলার। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে তার বাড়ি।বৃহস্পতিবার সকালে বুয়েনোস আইরেসের কানিং এলাকার সেন্ট টমাস এস্তে-ওয়েস্তে নামের একটি কাউন্ট্রি ক্লাবে পারেদেসের বাড়িতে আগুনের ঘটনা ঘটে।আর্জেন্টিনার ক্রীড়া সংবাদমাধ্যম ওলের কাছে ঘটনাটি নিশ্চিত করেছে এস্তেবান এচেভেরিয়ার স্বেচ্ছাসেবী দমকল বাহিনীর ২ নম্বর ইউনিট। দমকল বাহিনী জানিয়েছে, আগুনের ঘটনায় কেউ আহত হননি।দমকল বাহিনীর তথ্য অনুযায়ী, বাড়িটির একটি মধ্যতলায় আগুনের সূত্রপাত হয়। ওই অংশে একটি বয়লার বসানো ছিল। খবর পেয়ে দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের দ্রুত তৎপরতার কারণে আগুন বাড়ির অন্য অংশে ছড়িয়ে পড়তে পারেনি।তবে আগুন লাগার সময় বাড়িতে পরিবারের কারা উপস্থিত ছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। দমকল বাহিনীর সংশ্লিষ্ট ইউনিট অবশ্য ওই সময় বাড়িতে কারা ছিলেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি।পারেদেসের স্ত্রী কামিলা গালান্তে। তাদের তিন সন্তান রয়েছে। সন্তানদের নাম ভিক্তোরিয়া, জিওভান্নি ও লাউতারো।এর আগে নিষেধাজ্ঞার কারণে মেসির বিদায়ী ম্যাচে পারেদেসের না খেলার বিষয়টি নিশ্চিত হয়। এর মধ্যেই নিজের বাড়িতে আগুন লাগার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছেন বোকা জুনিয়র্সের এই অধিনায়ক।

নিষেধাজ্ঞার পর নতুন দুঃসংবাদ, আগুনে ক্ষতিগ্রস্ত পারেদেসের বাড়ি