ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। গত ২৭ জুলাই জামিন মঞ্জুর হওয়ার পর ৩০ জুলাই তিনি কারাগার থেকে মুক্তি পান বলে জানা গেছে।সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতের আদালত বেনজীর আহমেদকে দেশটি ত্যাগ করতে না পারার শর্তে জামিন দিয়েছেন। বিষয়টি জানার পর সেখানে বাংলাদেশ সরকারের নিয়োজিত আইন প্রতিষ্ঠানকে অবহিত করা হয়েছে।[BANGVIEWS-POST:3046]জামিনের শর্তের প্রত্যয়িত অনুলিপি সংগ্রহ করতে ইউএই কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। বেনজীরের জামিন বাতিল চেয়ে আদালতে আবেদন করতেও সংশ্লিষ্ট আইন প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কূটনৈতিক প্রক্রিয়ার পাশাপাশি আইনি পথেও তাঁকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।[BANGVIEWS-POST:3045]৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নাশকতার আশঙ্কা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ দলটির নাশকতা চালানোর সক্ষমতা রয়েছে বলে তিনি মনে করেন না। দলটির নেতারা মাঝেমধ্যে বিদেশ থেকে তৎপরতা দেখালেও দেশে উল্লেখযোগ্য কার্যক্রম দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং পুলিশের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীকে সতর্ক থাকার সাধারণ নির্দেশনা দেওয়া হয়েছে। উগ্রবাদী তৎপরতাও পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী