ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বেকারি পণ্যের দাম বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত রাখার কমিটি গঠন

বেকারি পণ্যের দাম বাড়ানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখার বিষয়ে সম্মত হয়েছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়।সভায় বেকারি পণ্যের মূল্যবৃদ্ধি ও উৎপাদন ও বাজারজাতকরণ ব্যয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বেকারি খাতের ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা এ আলোচনায় অংশ নেন এবং বিস্কুট ও ব্রেডের দাম বাড়ানোর সিদ্ধান্ত আপাতত না নেওয়ার বিষয়ে সম্মতি দেন।বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে, যা বেকারি পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে সংশ্লিষ্ট খরচ, কাঁচামালের মূল্য, কর ও শুল্কসহ অন্যান্য বিষয় পর্যালোচনা করবে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এবং প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।সরকার সতর্ক করেছেন যে, ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত না করে ভোক্তাদের স্বার্থ ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে উদ্যোগ নেওয়া হবে। যৌক্তিক মূল্যে পণ্য সরবরাহের জন্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।সভায় সচিব মো. আতাউর রহমান খান, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা এবং বেকারি পণ্য ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।এর আগে, ১২ সেপ্টেম্বর থেকে বেকারি পণ্যের দাম বাড়ানো হয়েছিল। বাংলাদেশ ব্রেড বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি জানায়, রুটি, বিস্কুটসহ বিভিন্ন বেকারি পণ্যের দাম এবং ওজন সমন্বয় করে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত দাম বৃদ্ধি করা হয়েছে।ব্যবসায়ীদের তথ্যমতে, হাতে তৈরি বেকারি বিস্কুটের দাম কেজিতে গড়ে ২০ টাকা পর্যন্ত বেড়েছে, যেখানে সাধারণ মানের বিস্কুটের কেজি দর ১৩০ টাকা থেকে ১৫০ টাকা করা হয়েছে। বনরুটি ও অন্যান্য পণ্যের ক্ষেত্রে দাম বাড়ানো হয়েছে এবং ওজন কমিয়ে সামঞ্জস্য করা হয়েছে।এর আগে, দাম বাড়ানোর দাবিতে ৯ ও ১০ সেপ্টেম্বর রাজধানীর বেকারি কারখানাগুলোতে উৎপাদন বন্ধ রাখা হয়েছিল। দুদিন বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর থেকে নতুন মূল্যে বেকারি পণ্য বাজারে সরবরাহ শুরু হয়।

বেকারি পণ্যের দাম বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত রাখার কমিটি গঠন