ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বুয়েটের নতুন উপ-উপাচার্য ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়টির চতুর্থ উপ-উপাচার্য।বুধবার (২২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। তিনি বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন।অধ্যাপক শরীফুল ইসলাম ১৯৯৭ সালে বুয়েটের পুরকৌশল বিভাগ থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। একই বছর বিশ্ববিদ্যালয়টিতে প্রভাষক হিসেবে যোগ দেন এবং ২০১৩ সালে অধ্যাপক পদে উন্নীত হন।বর্তমানে তিনি বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপনার পাশাপাশি রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (রাইজ) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।[BANGVIEWS-POST:2295]উচ্চশিক্ষার জন্য তিনি জাপানের সাইতামা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। সেখান থেকে ২০০২ সালে পিএইচডি ডিগ্রি অর্জনের পর একই বিশ্ববিদ্যালয়ে দুই বছর পোস্টডক্টরাল গবেষণা করেন।অধ্যাপক শরীফুল ইসলামের গবেষণার বিষয়গুলোর মধ্যে রয়েছে বায়োইঞ্জিনিয়ারিং, জলবায়ু ও দুর্যোগ-সহনশীল অবকাঠামো, পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী এবং স্থানীয় উপকরণ ব্যবহার করে আর্থ-ব্লক প্রযুক্তি। তার উদ্ভাবিত ভেটিভার-ভিত্তিক বায়োইঞ্জিনিয়ারিং প্রযুক্তি বাংলাদেশসহ বিভিন্ন দেশে অবকাঠামো উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে ব্যবহৃত হচ্ছে।তিনি ১৯০টির বেশি গবেষণা প্রবন্ধ, বই ও নকশা নির্দেশিকা প্রকাশ করেছেন। গবেষণা ও একাডেমিক অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ২৯টি পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। এ ছাড়া দেশি-বিদেশি ৯০টির বেশি এমএস ও পিএইচডি গবেষণা তত্ত্বাবধান করেছেন তিনি।

বুয়েটের নতুন উপ-উপাচার্য ড. মুহাম্মদ শরীফুল ইসলাম