ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর মুগদা থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেফতারকৃতরা হলেন মো. নুর নবী (৬৭) ও মো. আব্দুর রহমান (২৩)।[BANGVIEWS-POST:4178]গোয়েন্দা মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৪টা ৫ মিনিটের দিকে মুগদা থানাধীন বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের ২ নম্বর গেটের বিপরীত পাশে টিটিপাড়া বায়তুল্লাহ জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে ডিবির গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি দল। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।অভিযানে তাদের হেফাজত থেকে ১০ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।[BANGVIEWS-POST:4175]প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মুগদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার