বিরামপুরে ২৫০০ কৃষককে সার ও শিক্ষার্থীদের সাইকেল দিলেন মন্ত্রী
সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার দেশের মানুষের সেবা করার যে দায়িত্ব নিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই ধারাবাহিকতায় যত দ্রুত ও যত বেশি সম্ভব মানুষের পাশে সাহায্য-সহযোগিতা এবং সুযোগ-সুবিধা নিয়ে দাঁড়াতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল এবং ২ হাজার ৫০০ কৃষকের মাঝে সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সমাজকল্যাণমন্ত্রী বলেন, “আজ আমরা তাদের পাশে দাঁড়িয়েছি—যাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতে কষ্ট পাচ্ছে। বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাইমেশিন ও অন্যান্য কাজের উপকরণ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। পাশাপাশি যেসব শিশু অর্থাভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারছে না, তাদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।”সুবিধাবঞ্চিত মানুষের আবাসন ও জীবনমান উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে ডা. এজেডএম জাহিদ হোসেন আরও বলেন, অসহায় মানুষদের আবাসন সমস্যার সমাধানে ঘরবাড়ি তৈরি করে দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। জনগণের চাহিদার তুলনায় সরকারের কিছু আর্থিক সীমাবদ্ধতা থাকায় সব চাহিদা একসঙ্গে পূরণ করা সম্ভব হয় না উল্লেখ করে তিনি বলেন, “তবে আমরা প্রতি মাসেই কোনো না কোনোভাবে সরকারের পক্ষ থেকে আপনাদের পাশে বিভিন্ন ধরনের সহায়তা পৌঁছে দেওয়ার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি।”অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, কৃষক এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।