ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিমান খাতের সব সিন্ডিকেট নির্মূলে কাজ করছে সরকার: বিমানমন্ত্রী

দেশের বিমান খাতে বিদ্যমান বিভিন্ন ধরনের সিন্ডিকেট ও অনিয়ম বন্ধে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। একই সঙ্গে যাত্রীসেবার মান বাড়ানো এবং যাত্রীদের স্বার্থ সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।রোববার (১৬ আগস্ট) মানিকগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিমানমন্ত্রী বলেন, বিমান খাতের সব ধরনের সিন্ডিকেট দূর করতে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। সবার সম্মিলিত সহযোগিতা পেলে এ খাতে বিদ্যমান সিন্ডিকেট নির্মূল করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।তিনি বলেন, বর্তমান সরকার দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। সরকারের প্রথম ছয় মাসেই নির্বাচনী ইশতেহারের বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।[BANGVIEWS-POST:3820]বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান আফরোজা খানম। এ লক্ষ্য অর্জনে বিমান খাতের অবকাঠামো ও সেবার মান উন্নয়নের পাশাপাশি বিদ্যমান অনিয়ম দূর করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।মন্ত্রী বলেন, যাত্রীদের স্বার্থ নিশ্চিত করা এবং বিমানসেবার মান বাড়ানোর পাশাপাশি খাতে থাকা বিভিন্ন ধরনের অনিয়ম ও সিন্ডিকেট বন্ধ করা জরুরি। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে সরকারের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হবে।প্রবাসীদের জন্য ন্যায্য ও সহনীয় বিমানভাড়া নিশ্চিত করতেও সরকার কাজ করছে বলে জানান বিমানমন্ত্রী। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ বিবেচনায় নিয়ে বিমানভাড়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।বিমান ও পর্যটন খাতকে আরও শক্তিশালী করতে সরকারের নেওয়া উদ্যোগগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

বিমান খাতের সব সিন্ডিকেট নির্মূলে কাজ করছে সরকার: বিমানমন্ত্রী