ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চারিত বক্তব্যের বিষয়ে অবস্থান জানাল আদ-দ্বীন

সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আদ-দ্বীন উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালকে ঘিরে প্রচারিত বিভিন্ন বক্তব্যের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে এসব বক্তব্যকে হাসপাতালের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে বিবেচনা না করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।[BANGVIEWS-POST:732]শুক্রবার (২৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আদ-দ্বীন উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতাল এ ব্যাখ্যা দেয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতাল-সংশ্লিষ্ট কিছু বক্তব্য প্রচারিত হয়েছে, যা হাসপাতাল কর্তৃপক্ষের নজরে এসেছে। তবে এসব বক্তব্যের সঙ্গে আদ-দ্বীন উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতাল বা এর কর্তৃপক্ষের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।এতে আরও বলা হয়, আদ-দ্বীন ফাউন্ডেশন এবং এর আওতাধীন সব প্রতিষ্ঠান দেশের প্রচলিত আইন, সংবিধান ও সরকারের নীতিমালা অনুসরণ করে পরিচালিত হয়। আইন ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে সব ধরনের কার্যক্রম পরিচালনায় প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, বিভিন্ন মাধ্যমে প্রচারিত বক্তব্য বা মতামতকে আদ-দ্বীন উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের আনুষ্ঠানিক বক্তব্য বা অবস্থান হিসেবে বিবেচনা করা উচিত নয়। বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়েছে।[BANGVIEWS-POST:731] সংবাদ বিজ্ঞপ্তিতে আদ-দ্বীন ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষর করেন।

চারিত বক্তব্যের বিষয়ে অবস্থান জানাল আদ-দ্বীন