ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিদ্যুৎ বিভাগের বিবৃতিতে ক্ষুব্ধ তাসনিম জারা

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিভিন্ন এলাকার গ্রাহকদের অভিযোগের মধ্যে বিদ্যুৎ বিভাগের একটি বিবৃতি ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। তিনি হুমকিমূলক বক্তব্য প্রত্যাহার করে গ্রাহকদের অভিযোগ শুনতে গণশুনানি আয়োজনের দাবি জানিয়েছেন।সোমবার ৩ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘মানুষ মুখ খুললেই টুঁটি চেপে ধরার এই প্রবণতা থেকে সরে আসুন। আপনারা জমিদার না। জনগণের সেবক। সেভাবেই আচরণ করুন। আমার পরিচিতদের মধ্যে অনেকে অভিযোগ করছেন বিল আগের চেয়ে কয়েক গুণ বেশী এসেছে। এরা রাজনীতি করে না। এদের বিশেষ এজেন্ডা নেই। আমাদের বাসাবো, মাদারটেক, নন্দীপাড়ার কমিউনিটি গ্রুপে বহু মানুষ একই অভিযোগ করছেন। মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। আর আপনারা আসছেন হুমকি নিয়ে।’একই পোস্টে তাসনিম জারা আরও লেখেন, ‘ক্ষমা চেয়ে হুমকি প্রত্যাহার করুন। গণশুনানি করুন। গ্রাহকের মুখোমুখি বসুন। বিল কেন বেশী আসছে সেই জবাব দিন। হুমকি তারাই দেয়, যাদের জবাব নেই।’[BANGVIEWS-POST:3103]এর আগে বিদ্যুৎ বিভাগ এক বার্তায় জানায়, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। কোনো গ্রাহকের বিল নিয়ে অভিযোগ থাকলে প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার আহ্বান জানানো হয়।বিদ্যুৎ বিভাগের ভাষ্য, অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রমাণ ছাড়া উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা তথ্য ছড়ানো হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।একই সঙ্গে গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে অভিযোগ যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দিতে গ্রাহকদের অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ বিভাগের বিবৃতিতে ক্ষুব্ধ তাসনিম জারা