ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চুয়াডাঙ্গায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

চুয়াডাঙ্গায় পৃথক দুটি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়ার সময় এবং অপরজন টিউবওয়েলের বৈদ্যুতিক মোটরের কাছে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া এলাকায় নিজ বাড়িতে ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়ার সময় নাসির উদ্দীন (৪০) নামে এক ইজিবাইকচালকের মৃত্যু হয়।নিহত নাসির উদ্দীন আলুকদিয়া গ্রামের চকপাড়ার গিয়াস উদ্দিনের ছেলে। তিনি ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়িতে ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন নাসির। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।[BANGVIEWS-POST:4943]আলুকদিয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আল বেলাল জানান, ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন নাসির। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, ঘটনাটি তদন্ত করতে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।এদিকে, এর আগে সোমবার (৩১ আগস্ট) রাতে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে শফিকুল ইসলাম বরু (৪৫) নামে আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।নিহত শফিকুল ইসলাম বরু দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে।[BANGVIEWS-POST:4942]পুলিশ ও স্থানীয়রা জানায়, লোকনাথপুর গ্রামের কেরামত আলীর বাড়ির টিউবওয়েলের বৈদ্যুতিক মোটরের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।পুলিশের প্রাথমিক ধারণা, টিউবওয়েলের বৈদ্যুতিক মোটরের সংযোগ বিচ্ছিন্ন করা বা সেটি খোলার চেষ্টা করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে। তবে তিনি সেখানে কী কারণে গিয়েছিলেন, তা এখনো নিশ্চিত নয়।স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, বৈদ্যুতিক মোটর চুরির উদ্দেশ্যে তিনি সেখানে গিয়েছিলেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি ধারণা করা হচ্ছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

চুয়াডাঙ্গায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু