ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চুয়াডাঙ্গার চার সীমান্তে বিজিবির অভিযান, উদ্ধার হলো যেসব অবৈধ পণ্য

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১২ লাখ ৪১ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় মাদক, প্রসাধনসামগ্রী ও অন্যান্য অবৈধ মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আজ সোমবার চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল উদ্ধার করে চুয়াডাঙ্গা-৬ বিজিবি।চুয়াডাঙ্গা-৬ বিজিবি জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার দর্শনা, মুন্সিপুর, আইসিপি ও ফুলবাড়ী বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন ধরনের অবৈধ মালামাল উদ্ধার করা হয়।উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ পিস ক্রীম, ৩ বক্স চিকিৎসা সামগ্রী, ২ পিস শাড়ি, ৩৪৮টি প্রসাধনসামগ্রী, ৯ দশমিক ৯ কেজি পারদ এবং একটি মোটরসাইকেল। বিজিবির হিসাবে উদ্ধার করা এসব মালামালের সিজার মূল্য ১২ লাখ ৪১ হাজার ১০০ টাকা।চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান বাসসকে বলেন, দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।তিনি বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিজিবি।

চুয়াডাঙ্গার চার সীমান্তে বিজিবির অভিযান, উদ্ধার হলো যেসব অবৈধ পণ্য