ঢাকা, বাংলাদেশ
২৮° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

নিরাপত্তার শঙ্কায় বরগুনা-ঢাকা বাস চলাচল বন্ধ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তার শঙ্কায় বরগুনা থেকে ঢাকাগামী সব যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে রাজধানীমুখী কোনো বাস ছেড়ে যায়নি। তবে বরগুনা থেকে বরিশালসহ জেলার অভ্যন্তরীণ রুটগুলোতে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।সকালে বরগুনা পৌর বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঢাকাগামী পরিবহনগুলোর কাউন্টার ও বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ঢাকা ও অন্যান্য গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে টার্মিনালে আসা যাত্রীরা বিপাকে পড়েন। বাস না পেয়ে অনেককে ফিরে যেতে হয়।অন্যদিকে বরগুনা থেকে বরিশালগামী লোকাল বাসসহ অভ্যন্তরীণ রুটের পরিবহন চলাচল অব্যাহত রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই বাস টার্মিনালে পুলিশ মোতায়েন করা হয়েছে।বরগুনা জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি রোকনুজ্জামান সালাম জানান, বরগুনা থেকে বরিশালসহ স্থানীয় রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। শনিবার রাতেও ঢাকার উদ্দেশ্যে বাস ছেড়ে গেছে এবং কিছু বাস বরগুনায় ফিরছে।তবে রোববার নিরাপত্তার কথা বিবেচনা করে রাজধানীর সঙ্গে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানান তিনি।রোকনুজ্জামান সালাম বলেন, সড়কে গাড়ি ভাঙচুর কিংবা আগুন ধরিয়ে দেওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে বাসমালিকরা ঢাকাগামী গাড়ি না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।ফলে অবরোধ কর্মসূচির মধ্যে বরগুনা-ঢাকা রুটে যাত্রী পরিবহন বন্ধ থাকলেও বরিশাল ও স্থানীয় রুটগুলোতে স্বাভাবিকভাবেই বাস চলাচল করছে।

নিরাপত্তার শঙ্কায় বরগুনা-ঢাকা বাস চলাচল বন্ধ
Richman