ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কলেজের পোশাকে টিকটক করলেই টিসি দেওয়ার ঘোষণা

কলেজের পোশাক পরে, ক্যাম্পাসে অবস্থান করে কিংবা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে টিকটক ভিডিও তৈরি করলে শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে রাজবাড়ীর বালিয়াকান্দি সরকারি কলেজ কর্তৃপক্ষ। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়ার কথাও জানানো হয়েছে।মঙ্গলবার (২৪ নভেম্বর) কলেজের অধ্যক্ষের স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়। নোটিশটি ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে শিক্ষার্থীদের সতর্ক করা হয়েছে। নোটিশ অনুযায়ী, কোনো শিক্ষার্থী কলেজের নির্ধারিত পোশাক পরে টিকটক ভিডিও তৈরি করতে পারবেন না। একইভাবে কলেজ ক্যাম্পাসে অবস্থান করে কিংবা প্রতিষ্ঠানের পরিচয় ও নাম ব্যবহার করে এ ধরনের ভিডিও তৈরি করাও নিষিদ্ধ করা হয়েছে।কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দেশনা অমান্যকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে টিসি দেওয়ার বিষয়টিও নোটিশে উল্লেখ রয়েছে।এ নির্দেশনা বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের কার্যক্রম পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে কলেজের অনার্স বিভাগের সব বিভাগীয় প্রধানকে। তাঁদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।তবে এ ধরনের ভিডিও তৈরির কারণে এরই মধ্যে কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে নোটিশে কিছু জানানো হয়নি।কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে প্রতিষ্ঠানের পোশাক, ক্যাম্পাস ও নাম ব্যবহার করে টিকটক ভিডিও তৈরির বিষয়ে শিক্ষার্থীদের নতুন বিধিনিষেধের আওতায় আনা হয়েছে।

কলেজের পোশাকে টিকটক করলেই টিসি দেওয়ার ঘোষণা