ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘বারাণসী’তে প্রিয়াঙ্কার নতুন লুক প্রকাশ

ভারতের জনপ্রিয় নির্মাতা এস এস রাজামৌলির নতুন সিনেমা ‘বারাণসী’তে প্রিয়াঙ্কা চোপড়ার চরিত্রের প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে। অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে শনিবার (১৮ জুলাই) ছবিটির প্রযোজনা সংস্থা তার চরিত্রের দুটি বিশেষ স্থিরচিত্র প্রকাশ করে।সিনেমাটিতে প্রিয়াঙ্কা চোপড়াকে ‘মন্দাকিনী’ নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। প্রকাশিত ছবিতে তার চরিত্রের ভিন্নধর্মী উপস্থিতি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।অ্যাকশন ও অ্যাডভেঞ্চার ঘরানার এই সিনেমায় প্রিয়াঙ্কার পাশাপাশি অভিনয় করছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন।[BANGVIEWS-POST:2009]‘বারাণসী’র গল্প তৈরি হয়েছে দীর্ঘ ইতিহাস ও বিভিন্ন ভৌগোলিক প্রেক্ষাপটকে ঘিরে। সিনেমাটির কাহিনির বিস্তৃতি অ্যান্টার্কটিকা ও আফ্রিকা থেকে শুরু করে ভারতের ঐতিহাসিক শহর বারাণসী পর্যন্ত ছড়িয়ে রয়েছে বলে জানা গেছে।‘আরআরআর’ সিনেমার ব্যাপক সাফল্যের পর এটিই এস এস রাজামৌলির পরবর্তী বড় প্রকল্প। ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ গানটি অস্কারে সেরা মৌলিক গান হিসেবে পুরস্কৃত হয়েছিল। অস্কারজয়ী সংগীত পরিচালক এম এম কীরাবানি ‘বারাণসী’ সিনেমার সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন। বড় বাজেটের এই সিনেমাটি সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ৭ এপ্রিল বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

‘বারাণসী’তে প্রিয়াঙ্কার নতুন লুক প্রকাশ