ট্রাম্প প্রশাসনের ইরান চুক্তির সমালোচনায় ওবামা
ইরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক চুক্তি নিয়ে সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, পরিস্থিতি যুদ্ধ শুরুর আগের অবস্থানে ফিরে গেছে বলে মনে হচ্ছে, তবে এবার তা আরও জটিল হতে পারে।এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, সংঘাতে বহু মানুষের প্রাণহানি হয়েছে। অথচ এখন পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে, যা যুদ্ধ শুরুর আগের অবস্থার মতোই মনে হচ্ছে। তার মতে, পার্থক্য হলো বর্তমান পরিস্থিতি আগের চেয়ে আরও খারাপ হতে পারে।[BANGVIEWS-POST:238]তবে চলমান যুদ্ধবিরতি নিয়ে স্বস্তি প্রকাশ করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়া ইতিবাচক ঘটনা এবং তিনি আশা করেন, এটি টিকে থাকবে।সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সামরিক অবস্থান ও কৌশল নিয়েও প্রশ্ন তোলেন ওবামা। তিনি বলেন, তার প্রশাসনের সময় ইরানের সঙ্গে যে পরমাণু চুক্তি হয়েছিল, সেখানে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে অঙ্গীকার করেছিল।[BANGVIEWS-POST:252]ওবামার অভিযোগ, ট্রাম্প প্রশাসন সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়। এর ফলে পরবর্তী সময়ে ইরান আরও বেশি পারমাণবিক সক্ষমতা অর্জনের সুযোগ পায়।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এনবিসির টুডে শো-এর সহ-উপস্থাপক ক্রেইগ মেলভিনকে দেওয়া সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন বারাক ওবামা।সূত্র: আল জাজিরা