ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আফগানিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্প

আফগানিস্তানে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৫। তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।ভারতের ভূকম্পণ পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বুধবার স্থানীয় সময় রাত ১০টা ২৭ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়।মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের বাদাখশান প্রদেশের জুর্ম জেলা।ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তথ্য জানায়নি স্থানীয় কর্তৃপক্ষ।[BANGVIEWS-POST:1043]আফগানিস্তানে ভূমিকম্প নতুন কোনো ঘটনা নয়। ভৌগোলিক অবস্থানের কারণে দেশটি উচ্চমাত্রার ভূমিকম্পপ্রবণ অঞ্চলের মধ্যে পড়েছে। ফলে প্রায়ই সেখানে মাঝারি ও শক্তিশালী কম্পন অনুভূত হয়।এর আগে গত ২৭ জুন আফগানিস্তানে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছিল। ওই ভূমিকম্পেও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।দেশটিতে সর্বশেষ প্রাণঘাতী ভূমিকম্প হয়েছিল ২০২৫ সালের ৩ নভেম্বর। ৬ দশমিক ৩ মাত্রার সেই ভূমিকম্পে বাড়িঘরের ছাদ ও দেয়াল ধসে ৭ জন নিহত এবং ১৫০ জন আহত হন। সূত্র: এনডিটিভি

আফগানিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্প