ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরান-আর্মেনিয়া-জর্জিয়া করিডোরে গতি পাবে আঞ্চলিক বাণিজ্য

আঞ্চলিক বাণিজ্য ও সরবরাহব্যবস্থা শক্তিশালী করতে ইরান-আর্মেনিয়া-জর্জিয়া করিডোর পুরোপুরি চালুর বিষয়ে একমত হয়েছে ইরান ও আর্মেনিয়া।বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, দুই দেশের পরিবহন কর্মকর্তাদের বৈঠকে সড়ক যোগাযোগ সম্প্রসারণ, ট্রানজিট অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার বিষয়ে আলোচনা হয়েছে।[BANGVIEWS-POST:2814]ইরানের সড়ক ও নগর উন্নয়নবিষয়ক উপমন্ত্রী রেজা আকবারি জানান, দুই দেশের মন্ত্রী পর্যায়ের আলোচনার ভিত্তিতে একটি সমঝোতা স্মারকের খসড়া তৈরি হয়েছে। এতে সীমান্তে প্রতিবন্ধকতা দূর, টোল কমানো বা বাতিল এবং ট্রানজিট বহরের সক্ষমতা বাড়ানোর প্রস্তাব রয়েছে।আর্মেনিয়ার উপমন্ত্রী ক্রিস্টিনে গালেচিয়ান বলেন, অবকাঠামো উন্নয়ন ও সীমান্ত ব্যবস্থার আধুনিকায়ন হলে চালকদের ভোগান্তি কমবে এবং পণ্য পরিবহন আরও সহজ হবে।[BANGVIEWS-POST:2809]সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, করিডোরটি কার্যকর হলে ইরান, আর্মেনিয়া ও জর্জিয়ার মধ্যে বাণিজ্যিক যোগাযোগ বাড়বে এবং আঞ্চলিক সরবরাহ শৃঙ্খল আরও শক্তিশালী হবে।সূত্র: আইআরএনএ

ইরান-আর্মেনিয়া-জর্জিয়া করিডোরে গতি পাবে আঞ্চলিক বাণিজ্য