ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাজধানীতে বাসে আগুন

রাজধানীর বাড্ডার নতুন বাজার সংলগ্ন কোকাকোলা গেট এলাকায় দাঁড়িয়ে থাকা অবস্থায় ‘বৈশাখী পরিবহণ’-এর একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) বিকাল সোয়া ৫টার দিকে নতুন বাজার এলাকার কোকাকোলা গেটের বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে হঠাৎ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বাসে ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি সড়কের পাশে পার্ক করা ছিল এবং ঘটনার সময় ভেতরে কোনো যাত্রী ছিলেন না। ফলে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। তবে এটি কোনো যান্ত্রিক ত্রুটি বা শর্টসার্কিট থেকে লেগেছে, নাকি পরিকল্পিত কোনো নাশকতার অংশ হিসেবে আগুন দেওয়া হয়েছে—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রাজধানীতে বাসে আগুন