ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জ্বালানি ও বিনিয়োগে গুরুত্ব, কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে তিনি দোহার উদ্দেশে রওনা হন। পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সফরে যাচ্ছে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। এতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং ইউসিবির চেয়ারম্যান শরীফ জহির রয়েছেন। [BANGVIEWS-POST:3931]সফরকালে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুররাহমান বিন জসিম আল-থানির সঙ্গে বৈঠক করবেন ড. খলিলুর রহমান। বৈঠকে জ্বালানি সরবরাহ, বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা এবং কাতারে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে। [BANGVIEWS-POST:3928]কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশীদার কাতারের সঙ্গে সম্পর্ক আরও গভীর করা এবং জ্বালানি ও বিনিয়োগ খাতে সহযোগিতা বাড়ানোই এ সফরের অন্যতম লক্ষ্য। সফর শেষে আগামী ১৯ আগস্ট রাতে পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। 

জ্বালানি ও বিনিয়োগে গুরুত্ব, কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান