প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন।মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি তুলে ধরেন।আলোচনায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।[BANGVIEWS-POST:2216]এ সময় সামরিক সরঞ্জাম, প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময়, নৌযান নির্মাণ, যৌথ সামরিক প্রশিক্ষণ এবং উচ্চতর সামরিক শিক্ষায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক মনোভাব প্রকাশ করে।বৈঠকে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার বিদ্যমান প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়।
দুই দেশের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে প্রতিরক্ষা খাতে সম্পর্ক আরও গভীর ও কার্যকর হবে।