ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন ড. নাজমুজ্জামান ভূঁইয়া

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া দায়িত্ব গ্রহণ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে পিএসসির চেয়ারম্যান হিসেবে শপথবাক্য পাঠ করান।শপথ অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি এবং পিএসসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এর আগে গত ২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক।জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি জনস্বার্থে তাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছেন।[BANGVIEWS-POST:5238]সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর অথবা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে ঘটবে, সে সময় পর্যন্ত তিনি পিএসসির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করবেন।এর আগে অধ্যাপক মোবাশ্বের মোনেম পিএসসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। তার পদত্যাগের পর পদটি শূন্য হলে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।২০২৪ সালের অক্টোবরে অন্তর্বর্তী সরকারের সময়ে অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর তৎকালীন পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের বেশ কয়েকজন সদস্য পদত্যাগ করেন।পরে নতুন কমিশন গঠনের অংশ হিসেবে অধ্যাপক মোবাশ্বের মোনেমকে চেয়ারম্যান করা হয়েছিল।

পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন ড. নাজমুজ্জামান ভূঁইয়া