ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে তিনি শিক্ষা খাতের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, অধীন দপ্তর ও সংস্থার প্রধান এবং মাঠপর্যায়ে কর্মরত অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।সভায় শিক্ষা মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্প, শিক্ষানীতি বাস্তবায়নের অগ্রগতি এবং প্রশাসনিক সক্ষমতা নিয়ে প্রধানমন্ত্রীর সামনে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। কার্যক্রম পর্যালোচনার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।আলোচনায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পাঠদান আরও কার্যকর করা এবং শিক্ষকদের ধারাবাহিক ও সময়োপযোগী প্রশিক্ষণের বিষয় গুরুত্ব পায়।এ ছাড়া প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার, শিক্ষা প্রশাসনে জবাবদিহিতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কার্যকর তদারকির ওপর গুরুত্ব দেওয়া হয়।[BANGVIEWS-POST:2691]মতবিনিময়কালে মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তারা শিক্ষাব্যবস্থার বর্তমান অবস্থা, বিভিন্ন প্রতিবন্ধকতা এবং মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের বক্তব্য শোনেন এবং নীতিনির্ধারণ ও বাস্তবায়নে মাঠপর্যায়ের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনার নির্দেশ দেন।প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রত্যেক শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে পরিকল্পিত পরিবর্তন, সমন্বিত উদ্যোগ এবং কার্যকর নজরদারি অব্যাহত রাখা হবে।পরিদর্শন শেষে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, পেশাদারত্ব এবং জনসেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী